রবিবার, ৩০ জুন, ২০১৯

ভারতের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও বছর গুলি কি কি ?.


  ভারতের বুকে আজ পর্যন্ত অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে । তার কি সব হিসাব আমরা রাখি, প্রায় মানুষ রাখেন না । এখন আমি আপনাদের ভারতের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও বছর গুলি কথা জানাবো । যে বছর গুলী তার ঘটনার দ্বারা এখনও মানুষের মনে স্থায়ী হয়ে আছে, আমরা সেই ঘটনা গুলি মনে রাখব চিরদিন ।  এরকম কিছু গুরুত্বপূর্ণ বছর ও ঘটনা গুলি জানতে আমাদের লেখাটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়বেন ।


খ্রিষ্টপূর্বাব্দ ---  
১০০০ – গাঙ্গেয় উপত্যকায় আর্যরা তাদের আধিপত্য বিস্তার করে ।
৫৬৬ – নেপালের কপিলাবস্তুতে গৌতম বুদ্ধ জন্ম গ্রহণ করেন ।
৩২৬ – আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ।
৩২১ – চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ।
২৭২ – সম্রাট অশোক রাজত্ব শুরু করেন ।
৭৮ – শকাব্দের সূচনা হয় ।


খ্রিস্টাব্দ ---
১ শতক – কুশান সম্রাট কনিস্কের রাজত্ব করেন ।
৩২০ – প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠা করেন । গুপ্তাব্দের সূচনা হয় ।
৩৬০ – সমুদ্র গুপ্ত সমগ্র উত্তর ও দক্ষিণ ভারত জয় করেন ।
৬০৬ – হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন ।
৬০৯ – চালুক্য বংশের উত্থান হয়েছিল । 
৬৪৭ - হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল ।
১০০১ – গজনীর সুলতান মামুদ প্রথম বার ভারত আক্রমণ করেন ।
১১৯১ – প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল ।
১১৯২ – দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল ।
১১৯৩ – দিল্লি প্রথম ভারতের রাজধানী হয় ।
১২০৬ – দিল্লীতে কুতুবউদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করেন ।
১২২১ – চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলরা ভারত আক্রমণ করেন ।
১২৩১ – কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল ।
১২৩৬ – দিল্লির সিংহাসনে প্রথম নারী সুলতানা রাজিয়া সিংহাসনে বসেন ।


১২৯০ – দিল্লীতে খলজি বংশের প্রতিষ্ঠা করেন জালাল উদ্দিন খলজি ।
১৩২০ – গিয়াস উদ্দিন তুঘলক দিল্লীতে তুঘলক বংশ প্রতিষ্ঠা করেন ।
১৩৩৩ - ইবন বতুতা ভারতে আসেন ।
১৩৪২ – বাংলায় ইলিয়াসশাহী বঙ্গ প্রতিষ্ঠা হয় ।
১৩৯৮ – তৈমুর লং ভারত আক্রমণ করেন ।
১৪৫১ – দিল্লীতে লোদী বংশের স্থাপন হয় ।
১৪৫৯ – গুরু নানক জন্ম গ্রহণ করেন ।
১৪৯০ – বাহমনি সাম্রাজ্য ভেঙ্গে পাঁচ টুকরো হয়ে যায় ।
১৫২৬ – পানিপথের প্রথম যুদ্ধ, বাবর ভারতে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ।
১৫২৭ – খানুয়ার যুদ্ধ হয়েছিল ।
১৫২৯ – ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।
১৫৩০ – হুমায়ুনের সিংহাসন লাভ ।
১৫৩৯ – শের শাহ হুমায়ূনকে পরাজিত করে দিল্লি দখল করেন ।
১৫৫৫ – হুমায়ূন দিল্লির সিংহাসন উদ্ধার করেন ।
১৫৫৬ – পানিপথের দ্বিতীয় যুদ্ধ, আকবর হিমুকে পরাজিত করেন ।


১৫৭৬ – হলদি ঘাটের যুদ্ধে রানা প্রতাপ আকবরের কাছে পরাজিত হন ।
১৫৯৭ – রানা প্রতাপের মৃত্যু হয় ।
১৬০০ – ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ।
১৬০৫ – আকবরের মৃত্যু, জাহাঙ্গীরের সিংহাসন লাভ ।
১৬২৭ – শিবাজীর জন্ম হয়েছিল ।
১৬৩১ – তাজমহল নির্মাণ করা হয়েছিল ।
১৬৮০ – শিবাজীর মৃত্যু হয় ।
১৭৩৯ – পারশ্য সম্রাট নাদির শাহ দিল্লি জয় করেন ।
১৭৫৭ – পলাশীর যুদ্ধ হয়েছিল ।
১৭৬১ – পানিপথের তৃতীয় যুদ্ধ ।
১৭৬৪ – বক্সারের যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি লাভ করেন ।
১৭৬৭-৬৯ – প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ ।
১৭৮০-৮৪ – দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ।
১৭৯০-৯২ – তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ।
১৮৩১ – রণজিৎ সিংহের নেতৃতে শিখদের উত্থান ।
১৮৩৭ – অশোকের শিলালিপি পাঠ উদ্ধার করেন জেমস প্রিন্সেপ ।
১৮৩৯ - রণজিৎ সিংহের মৃত্যু হয় ।
১৮৫৩ – ভারতে প্রথম রেলপথ স্থাপন হয় । সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয় ।


১৮৫৭ – ভারতে সিপাহি বিদ্রোহ হয়েছিল । কলকাতা, মুম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ।
১৮৬৬ – বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম হয় ।
১৮৭২ – ব্রিটিশ আমলে ভারতে প্রথম জনগণনা হয় ।
১৯০৫ – বঙ্গভঙ্গ আন্দোলন হয় ।
১৯০৬ – ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ এর জন্ম । মুসলিম লিগ প্রতিষ্ঠা হয় ।
১৯০৮ – মেদিনীপুর বোমা মামলা শুরু হয় ।
১৯১১ – ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ।
১৯১২ – বিহার ও ওড়িশা দুটি আলাদা প্রদেশ হিসাবে স্বীকৃতি পায় ।
১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।
১৯১৫ – গান্ধীজী আহমেদাবাদের কোচরাব গ্রামে আশ্রম প্রতিষ্ঠা করেন, পরে আশ্রমটি সবরমতি নদীর তীরে স্থানান্তরিত করা হয় ।
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় ।
১৯ ১৯১৯ – জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, রাওলাট বিলের প্রতিবাদে গান্ধীজীর ২৪ ঘণ্টা অনশন । অ্যানি বেসানত প্রথম সর্ব ভারতীয় মহিলা সমিতির গঠন করেন ।
১৯২২ – আইন অমান্য আন্দোলন হয় ।
১৯২৬ – দিল্লিতে ক্যাবিনেট মিশন আসেন ।
১৯৩০ – লবণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযান । চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছিল ।


১৯৩২ – বেঙ্গল ক্রিমিনাল অ্যাক্ট বিধিবদ্ধ করা হয় ।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ।
১৯৪১ – সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করেন ।
১৮৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় ।
১৯৪৭ – ভারত স্বাধীনতা লাভ করে ।
১৯৪৮ – প্রথম ভারত সরকার তৈরি হয় ।
  আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নীচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । ইতিহাস ও জানা অজানা বিষয়ে আরও পোস্ট পড়তে নিচে ইতিহাস ও জানা অজানা লেখাটির উপর ক্লিক করুন । পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনারা দয়া করে এখানে থাকা বিভিন্ন বিজ্ঞাপনের উপর ক্লিক করে জিনিস কিনুন, তাহলে আমি কিছু কমিশন পাব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷